খাদ্য অধিকার আইনের দাবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

বরিশাল অফিস

খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি এবং খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিতের দাবিতে বুধবার বরিশালে মানববন্ধন করেছে কৃষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এবং প্রান্তজনের আয়োজনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডির নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন চক্রবর্তী, ম্যাপের নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, ক্যাবের সম্পাদক রণজিত্ দত্ত প্রমুখ।