মহেশপুর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের জলুলী সীমান্তে বুধবার ভোরে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। নিহত তারিকুল ইসলাম উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ জুলুলী বিওপি ৫১/১-এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার লেবুতলা মাঠের ভুট্টা খেত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয়রা বলছে, তারিকুল ইসলাম এক জন গরু ব্যবসায়ী ছিলেন।