মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে ৩৮৫ পিস ইয়াবা ও নগদ ৩৬ হাজার ১০ টাকাসহ নাছির হাওলাদার নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। নাছির ভাষান্দল গ্রামের মাঝিবাড়ি এলাকার সাইদুর রহমান হাওলাদারের ছেলে।
র্যাব-৬-এর মেজর এ এম আশরাফুল ইসলাম ও এএসপি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয় বলে এক মিডিয়া গ্রুপে জানানো হয়েছে। র্যাব সদস্যরা নাছিরের দেহ তল্লাশি করে ৩৮৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি সিমসহ একটি মোবাইল সেট ও ইয়াবা বিক্রির নগদ ৩৬ হাজার ১০ টাকা উদ্ধার করে।
