মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত ১৫ দিনব্যাপী বিজয় মেলা টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানিয়েছেন।
