লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে বুধবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। এবারের বিজ্ঞান মেলায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলা পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
