চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ছয়ানি বাজার থেকে ১২১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিমল কুমার মদক জানান, ছয়ানি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনকে ১২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী জানায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন, অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
