সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে বুধবার সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। হাজী মো. বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএ আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার। আরো উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক প্রফেসর মুহাম্মদ হানিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক লেবু প্রমুখ।

এইচআইভি বিস্তার প্রতিরোধে সভা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ‘ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া’ জনগোষ্ঠীর এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমের আওতায় লাইট হাউস বগুড়া অঞ্চলের ঈশ্বরদী বিভাগের আয়োজনে বুধবার সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সেনসিটাইজেশন এই সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউস আইসিডিআরবির ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় এবং তত্ত্বাবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভারেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্প দেশের ১৮টি জেলায় ২৫টি সার্ভিস সেন্টারে এই কার্যক্রম পরিচালিত করছে। সভায় সভাপতিত্ব করেন ইউএইচ ও এফপিও ডা. এফ এ সালমা খান। অতিথি ছিলেন এমসিএইচ-এফপি এর মেডিক্যাল অফিসার ডা. আব্দুল বাতেন, ইউএইসসি এর মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নাগরিক অধিকার সুরক্ষা কার্যক্রমে সংবাদমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে বুধবার নাগরিক অধিকার সুরক্ষা কার্যক্রমে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  নগরীর আর কে রোডে এনজি ফোরাম কার্যালয়ে বঞ্চিতজনের অধিকার প্রকল্পের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু। সভাপতিত্ব করেন এনজি ফোরাম রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবীব।

চিংড়ি খামারের ঝুঁকি হ্রাসকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় বুধবার চিংড়ি খামারের ঝুঁকি হ্রাসকরণ ও নিয়ন্ত্রণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মত্স্য অধিদপ্তর ও সলিডারিড্যাডের আয়োজনে শহরের অদূরে এল্লারচর মত্স্য খামার ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক হুষাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোলজি বিভাগের অধ্যাপক মঞ্জুরুল করিম, সলিডারিড্যাডের টিম লিডার মইন উদ্দীন আহমেদ, সাতক্ষীরা জেলা চিংড়ি ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

বীরগঞ্জে মতবিনিময় সভা

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট প্রাঙ্গণে বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানা পুলিশ ও কবিরাজহাট এলাকাবাসীর আয়োজনে মাদকমুক্ত দিনাজপুর জেলা গড়ার লক্ষ্যে ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজেম উদ্দিন ও বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন।

সাংবাদিকদের মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বুধবার সাংবাদিকদের সঙ্গে আম্বালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আম্বালা ফাউন্ডেশনের কোটালীপাড়া অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আম্বালা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত, হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, মিজানুর রহমান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।

দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে বুধবার দুই দিনব্যাপী নারীবান্ধব স্বাস্থ্যমেলা শুরু হয়েছে।  নীলফামারী আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমেলা উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার বাস্তবায়ন, আধুনিক সদর হাসপাতালের আয়োজনে ও নারী পক্ষের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রনজিত্ কুমার বর্মণ। এ সময় পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নাহিদ হাসান, স্বাচিব সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান শাহীন, স্বাস্থ্য বিভাগের ডিপিএম ডা. রাজিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।