রুবেল হাবিব
দুষ্ট লোকের মিষ্টি কথায়
আমরা কেবল নাচি
তালে তালে তালি মেরেই
স্বপ্ন-সুখেই বাঁচি।
দুষ্ট লোকের ফন্দি-ফিকির
মারপ্যাঁচে সব বন্দি
আখের শুধু ভরবে তাদের
এটাই অভিসন্ধি।
দুষ্ট লোকের কর্মফলে
আছে বিষের জ্বালা
স্বপ্ন ভাঙে আমজনতার
যখন সবাই কালা।
সুর ভেজানো মিষ্টি কথায়
পড়লে পরে ফাঁদে
দুষ্ট যে দেয় অট্টহাসি
চাপিয়ে বোঝা কাঁধে।
