লঞ্চঘাটের প্রবেশ ফি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

আমাদের দেশের প্রতিটি লঞ্চঘাটে প্রবেশ ফি দিতে হয়। ১০ টাকা প্রবেশ ফি নেওয়া হয়, যার কোনো বৈধতা নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ নদীপথে যাতায়াত করে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর কোনো পাবলিক সার্ভিসে এরকম ফি দিতে হয় না, তবে লঞ্চঘাটে প্রবেশ ফি কেন তাও আবার ১০ টাকা প্রতিজনে? অবিলম্বে এই প্রবেশ ফি নেওয়া বন্ধ করা হোক।

আনিসুর রহমান

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়