আপনার রাশিফল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

          মুহম্মদ আনিসুল হক

১৯ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২১ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভ রত্ন: রুবি ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নাট্যব্যক্তিত্বদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে অংশ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি সার্বিকভাবে শুভ সম্ভাবনাময়। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে চান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের করা কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা না জড়ালেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে পদস্থ প্রভাবশালী কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ততা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যাবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।