কুরিয়ার পার্টনারদের জন্য বিমাসুবিধা নিয়ে এলো উবার ইটস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

উবার ইটস, বাংলাদেশে সব কুরিয়ার পার্টনারদের খাবার সরবরাহ করার সময় নিরাপত্তা দিতে পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে বিনা মূল্যে বিমাসুবিধা চালু করেছে। ২০১৮ সালের প্রথম থেকে উবার  চালকদের জন্য এই সুবিধা প্রদান করে আসছে আর এবার তারা কুরিয়ার পার্টনারদের জন্যও একই সুবিধা নিয়ে এসেছে। এই বিমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হলে ২ লাখ টাকা এবং হাসপাতাল খরচ বাবদ ১ লাখ টাকা পর্যন্ত (হাসপাতালে রাতে থাকার প্রয়োজন না হলে ৫০ হাজার টাকা পর্যন্ত) বিমাসুবিধা পাবে কুরিয়ার পার্টনাররা। —প্রেস বিজ্ঞপ্তি