ফটো ক্যাপশন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘বিশ্বাস ইলেকট্রনিক্স’ সম্প্রতি উদ্বোধন করেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও চিত্রনায়ক সায়মন সাদিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ুন কবীর, পোড়াদহ বাজার কমিটির সাধারণ সম্পাদক নাসিম সাইগল মুন্না এবং ‘বিশ্বাস ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী হাসিবুর রহমান তুহিন বিশ্বাস প্রমুখ

 

০০০

 

প্রাইম ব্যাংক সম্প্রতি ন্যাশনাল পলিমার গ্রুপের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদের উপস্থিতিতে ব্যাংকের কনজ্যুমার সেলস অ্যান্ড কালেকশন বিভাগের প্রধান মামুর আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্রুপের ডিজিএম মোহাম্মদ মনজুর হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ে সোনালী ব্যাংকের ‘বিজয় এটিএম বুথ’ গতকাল  উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। এছাড়া উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমানসহ কমিশনের কর্মকর্তাগণ

 

০০০

 

‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল ইভ্যালি। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। তিনি জানান, ইভ্যালি প্ল্যাটফরমে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি। গুগল প্লে-স্টোর থেকে ইভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ ৫ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে