হাসেম মোল্লা
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মোল্লা (৯০) গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত্ ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর চরবিষ্ণপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব্ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল লতিপ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. এ গফ্ফার মিয়া, ডেপুডি কমান্ডার মোশার্রফ হোসেন, সহকমান্ডার ডা. মহিউদ্দিন আহম্মেদ, চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
