বসল পদ্মা সেতুর ১৯তম স্প্যান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:২১

মুন্সীগঞ্জ : গতকাল বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে বসেছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান। সেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর দৃশ্যমান হলো ২৮৫০ মিটার। এর আগে বুধবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ রওনা দেয়। বেলা ১১টার কিছু আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছে। এরপর ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে চারটি স্প্যান বসানোর কথা রয়েছে                 —ইত্তেফাক