সোনারগাঁওয়ে দুই ডাকাত গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩২

g  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে উপজেলার মোগড়াপাড়া মেনীখালী ব্রিজের নিচ থেকে সাদ্দাম ওরফে টলি সাদ্দাম (৩০) ও মো. রাব্বী (২৪) নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোগড়াপাড়া মেনীখালী ব্রিজের নিচ থেকে ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী রাব্বীকে গ্রেফতার করা হয়।