‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচের তথ্য গুজব’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫

রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হওয়ার তথ্যকে গুজব বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'এটা অপপ্রচার। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। রাজাকারের তালিকা প্রকাশে এক পয়সাও খরচ হয়নি।'

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক জানান, ‘এ তালিকা প্রণয়নের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হয়নি বা বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।’ 

এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী।

ইত্তেফাক/জেডএইচডি