আলট্রা-ডিপ বেসসহ মি ইয়ারফোন ইয়ারবাডস আনছে শাওমি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬

গ্লোবাল টেকনোলজি লিডার, শাওমি আজকে বাংলাদেশে দুইটি নতুন অডিও প্রোডাক্ট, মি ইয়ারফোন বেসিক এবং মি টরু ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে এসেছে। ব্র্যান্ডটি মি পকেট স্পিকার ২  নিয়ে আসার মাধ্যমে চলতি বছরে অডিও বিভাগে প্রবেশ করেছে এবং এখন এই নতুন সংযোজনগুলির সাথে পোর্টফোলিওকে আরো বৈচিত্র্যময় করছে। মি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসটিতে রয়েছে সত্যিকারের ওয়্যার-ফ্রি ডিজাইন যার সাথে কোন স্ট্রিং যুক্ত নেই। ইন্টুইটিভ টাচ কন্ট্রোলের সাহায্যে ব্যবহারকারী সহজেই ট্যাপ করে তাদের গান পরিচালনা, কল রিসিভ করা এমনকি ভয়েজ অ্যাসিস্টেন্ট এক্টিভেট করতে পারবে। এছাড়াও এর বিনাওরাল মাল্টিফাংশান বাটনগুলো ইয়ারবাডের সাথে এক্সিডেন্টাল কন্ট্যাক্ট থেকে নিরাপত্তা দিবে। মাত্র ৪.১ গ্রাম ওজনের এক একটি ইয়ারবাড অত্যন্ত হালকা, কম্প্যাক্ট এবং ব্যবহার করতে আরামদায়ক। প্রোডাক্টটিতে নতুন জেনারেশনের ৫.০ ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা আরো গতিসম্পন্ন এবং স্টেবল যোগাযোগ রক্ষা করে।  মি টরু ওয়্যারলেস ইয়ারবাডস এ রয়েছে ইন্টিলিজেন্ট ইনভাইরনমেন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি যা ব্যবহারকারীকে ভিড়ের মাঝেও কল রিসিভ করতে এবং নিখুঁত অডিও অভিজ্ঞতার সাথে মিউজিক উপভোগ করতে সাহায্য করবে। মি টুরু ওয়্যারলেস এর সাথে চার্জিং কেস রয়েছে, এর ৪০ এমএএইচ ব্যাটারি ৪ ঘণ্টা টানা ব্যবহারের অভিজ্ঞতা এবং ১২ ঘণ্টার ব্যাটারি লাইফ দিয়ে থাকবে। মি ইয়ারফোন বেসিক এ রয়েছে তৃতীয় প্রজন্মের ব্যালেন্সড ড্যাপিং সিস্টেমের সাথে আলট্রা-ডিপ বেস যা শব্দ ও বায়ু প্রবাহ বাড়ানোর সাথে সাথে প্রাণবন্ত স্টেরিও তৈরি করতে সহয়তা করে। ভারসাম্যপূর্ণ শব্দ এবং উন্নত ট্রেবল পারফর্মেন্স প্রদান করতে অ্যালুমিনিয়াম সাউন্ড চেম্বার এর মাধ্যমে পণ্যটি ডিজাইন করা যা স্ক্র্যাচ এবং স্লিপকে প্রতিরোধক করে তোলে। মি টরু ওয়্যারলেস ইয়ারবাডটি অসাধারণ সাদা রঙে ২৯৯৯ টাকায় পাওয়া যাবে। মি ইয়ারফোন বেসিকটি সিলভার ও কালো রঙে সাশ্রয়ী মূল্যে ৪৪৯ টাকায় পাওয়া যাবে। ১৮ ডিসেম্বর থেকে দুটি পণ্যই দেশের সকল অনুমোদিত মি স্টোরে পাওয়া যাবে।