নাঙ্গলকোটে তীব্র শীতে জনজীবন স্থবির

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

হঠাত্ উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে কুমিল্লার নাঙ্গলকোটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর থেকে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশাচ্ছন্নে দিনব্যাপী সূর্যের দেখা মেলেনি।

বুধবার সন্ধ্যা থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করে। নাঙ্গলকোট উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে তীব্র শীতে কষ্টে কাজ করতে দেখা যায়। অনেকে সড়কের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন। দুর্ভোগ বেশি ছিন্নমূল মানুষের।