দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনায় পুকুরে ডুবে মোসা. নাজিবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা সদরের সরকারি দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মো. বাহউদ্দিন মৃধার মেয়ে নাজিবা খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন।