ত্রিশালে শিক্ষামেলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

ত্রিশাল (ময়মনসিংহ)সংবাদদাতা

ত্রিশালে লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর-রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার শিক্ষা মেলা, প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সেনাপ্রধান বীরপ্রতীক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর-রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড সচিব প্রফেসর কিরাট কুমার দত্ত, রশিদ কৃষি খামারের চেয়ারম্যান লায়লা নাজনীন হারুন, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রহমান আর জিলানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হামদানী প্রমুখ।