রাজৈরে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর থানা পুলিশ উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রাম থেকে ৬টি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর হাওলাদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এসআই খান জোবায়ের জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে আলমগীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো দুটি সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে।