দৌলতদিয়া ঘাটে দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া একটি আইফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সাত্তার মেম্বার পাড়া গ্রামের জুয়েল ফকীর ও উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলের পাড়া গ্রামের সবুজ শীল ।

গোয়ালন্দ ঘাট থানা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ঐ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক ছিনতাই মামলা রয়েছে।