কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক খোকার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী অসুস্থতার কারণে বুধবার দুপুর ১২টায় ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার বাসে উঠলে চালক তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ করেছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। শিগিগর বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
