সিলেট অফিস
আসন্ন বড়োদিন উপলক্ষ্যে সিলেটে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভা কক্ষে সভায় বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধি তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন।
উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
