গাজীপুরে বিজয় দিবসের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

 গাজীপুর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সোমবার মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতায় গাজীপুর মহানগরীর ১৯টি স্কুলের সাড়ে ৩৫০ শিক্ষার্থী ছয়টি গ্রুপে অংশ নেয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীকে পুরস্কার প্রধান করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আমান সরকার, আলম পাশা, কাইয়ুম সরকার, রাহাত খান, জুয়েল মণ্ডল প্রমুখ।