শোক সংবাদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

আমিনুল ইসলাম দুদু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলা ভূমি পত্রিকার উপসম্পাদক  মো. আমিনুল ইসলাম (দুদু) বৃহস্পতিবার সকালে নিজ বাসগৃহে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ...রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন  ব্লাড ক্যানসারে  ভুগছিলেন। তিনি  স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে যান। তার মৃত্যুতে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো.মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম গভীর শোক প্রকাশ করেছেন। জানাজা শেষে তার লাশ উপজেলার গোয়াল বাথান গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন  করা হয়।

কাজী তাজ-উল সামস্ প্রিন্স

দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও স্থানীয় দৈনিক স্বর্ণসকাল পত্রিকার সম্পাদক কাজী তাজ-উল সামস্ প্রিন্স (৫২) গত বুধবার চিকিত্সাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ যোহর স্থানীয় উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তারপর শেখ ফরিদ কবরস্থানে দাফন সম্পন্ন  হয়। আজ শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।