চাহারের বদলি সাইনি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় পেসার দীপক চাহার। বিসিসিআইয়ের পক্ষ থেকে গতকাল তার বদলি ঘোষণা করা হয়েছে। চাহারের পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন মুখ ২৭ বছর বয়সি নবদ্বীপ সাইনিকে। বিসিসিআইর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার ভাইজাগে দ্বিতীয় ওয়ানডের পর পিঠে ব্যথা অনুভব করেন দীপক। বোর্ডের মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করেছে এবং পুরোপুরি সুস্থ হতে তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তৃতীয় ওয়ানডে থেকে তিনি নাম প্রত্যাহার করেছেন।’ মোহাম্মদ শামি এবং শারদুল ঠাকুরের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে ভারতীয় দলে যোগ দেবেন সাইনি। এ বছরের আগস্ট মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট অভিষেক হওয়ার পর এ পর্যন্ত পাঁচ ম্যাচে ছয় উইকেট শিকার করেছেন তরুণ এ ফাস্ট বোলার।