কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম শমসের আলী ও কাজী মামুন-উল-আশরাফসহ ঊর্ধতন কর্মকর্তারা
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল চট্টগ্রামে হালিশহর বাসস্ট্যান্ড উপশাখা এবং এস ক্লাব মোড় উপশাখা নামে ব্যাংকের দুটি উপশাখা উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী
০০০চট্টগ্রামে এনসিসি ব্যাংকের ১২০তম চকবাজার শাখা গতকাল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার প্রমুখ
০০০০
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন
