চুনারুঘাটে সাহিত্য সংস্কৃতি উত্সবের ৩য় দিনের অনুষ্ঠান সম্পন্ন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০০:৫১

চুনারুঘাটে সৌরভে গৌরবে ঐতিহ্যে ৩০ বছর পূর্তি সাহিত্য সংস্কৃতি পাঁচ দিনব্যাপী উত্সবের ৩য় দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পৌর শহরের চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুর ৩টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান অনুষ্ঠিত হয়। ৩টা ৪১ মিনিটে পরিষদের সংগীত বিদ্যালয়ের সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৫টায় নাটক উপস্থাপনা করে সিলেটের কথাকলি। রাত সাড়ে ৭টায় বাংলার সিনেমা, বাংলার গানবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলার সিনেমা বিশ্বের মানচিত্রে একটি সুপরিচিত নাম। বাংলার সিনেমায় অনেক গুণী নামি নায়ক-নায়িকা কাজ করেন। সোনার বাংলা গড়তে বাংলার সিনেমার অনেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জোহরা গাজী। রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সংগীতা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পি খুরশীদ আলম, দিঠি আনোয়ার ও শর্মিলা পাল।