দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে (বাংলাদেশ সময়) নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)। ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় জানা গেছে।
