রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের সদর দফতরে বন্দুকধারীর গুলিতে তিন কর্মকর্তা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। তবে কোনো কোনো মিডিয়ায় নিহতের সংখ্যা ১ জন বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন নিরাপত্তা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন বার্ষিক সংবাদ সম্মেলনে কথা বলার কিছুক্ষণ পর এই হামলা হয়। একারণে এই ঘটনাকে উদ্দেশ্যমূলক বলছে রাশিয়া।
জানা গেছে, স্বয়ংক্রিয় অস্ত্র থেকে দফতরের প্রবেশপথে এই গুলিবর্ষণ করে বন্দুকধারী। নিরাপত্তা বাহিনী পরে পুরো এলাকা ঘিরে ফেলে আরো বন্দুকধারী আছে কি না সে ব্যাপারে তল্লাশি চালায়। বন্দুকধারী ধরা পড়েছে নাকি পালিয়ে গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। -বিবিসি
