নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিদ স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নরসিংদীর মাধবদী, আড়াইহাজার ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এনেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন জানান, আগুনে ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা মুশকিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফীন সিদ্দিক জানান, আগুন লাগার সংবাদে তিনটি স্টেশনের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।
আরও পড়ুন: তরুণদের নিয়ে ভিন্ন আয়োজনে আওয়ামী লীগের সম্মেলনে সিআরআই
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
ইত্তেফাক/এসি

