ইংরেজি দ্বিতীয়পত্রের ভয়কে জয় করার কিছু পরামর্শ
জিয়াউল হাসান সবুজ, সহকারী শিক্ষক গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
কচুয়া,বাগেরহাট
গত বৃহষ্পতিবারের পর
গ্রামারের ম্যাক্সিমাম হচ্ছে শূন্যস্থান টাইপ । তাই এই শূন্যস্থান টাইপের আইটেমগুলো আগে শেষ করবে । কারণ এগুলোর রুলস খুব কম । আর completing sentence, Narration,Transformation এই তিন আইটেমের জন্য একটু সময় বেশি দিয়ে প্র্যাকটিস করতে হবে ।
১) পরীক্ষায় English-এ ভালো নম্বর তুলতে হলে প্রথমে Grammar Side Answer করতে হবে । তোমরা ছোটবেলা হতে যে টপিকটা বারবার পড়ে আসছো সেই article থাকবে এখানে, এটা খুবই সহজ হবে, আশা করি সবাই আর্টিকেল এর রুলসগুলো পারো। রুলসগুলো জাস্ট ২০ মিনিট মনোযোগ দিয়ে দেখবে, তারপর টেস্ট পেপার্স হতে প্র্যাকটিস এর জন্য বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে ভালোভাবে উত্তর না দেখে প্র্যাকটিস করবে । আর গ্রামার কখনো কমন আসবেনা এটাই স্বাভাবিক, কিন্তু যে রুলস হতে যেভাবেই প্রশ্ন করুক তুমি উত্তর করতে পারবে । মাত্র এক ঘণ্টা সময় দিলে শেষ করে ফেলতে পারবে ।
২) 1,2,3..ক্রমানুসারে Answer করলে বা করতে পারলে খুব ভালো ; এতে খাতার উপর স্যারের নজর বেশি থাকে ।
৩) Grammar Answer করার সময় অবশ্যই মাথা ঠাণ্ডা রাখতে হবে ।
৪) যার যতো বেশি Grammar Rules চর্চা থাকবে সে ততো ভালো করতে পারবে ।
৫) প্রশ্ন যতো সহজ হবে ভুল করার Chance ও ততো বেশি থাকবে ।
৬) সবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন খাতায় , তোমাকে ইংরেজিতে A+ পেতে সাহায্য করবে।
কিছু প্রামাণ্য বই থেকে গ্রামার ও ইউসেজ প্রচুর প্র্যাকটিস করো । রচনা কমন পড়বে কি পড়বে না সেটা যেহেতু নিশ্চিত না, তাই এটা মাথায় রেখে সাজেশনস রেডি করে প্রস্তুতি নাও ।
বন্ধুরা, আমি আশা করি এসএসসি-২০২০ এ অংশগ্রহণ করে তোমরা সফল হবে । দেশের জন্য, সমাজের জন্য সম্পদে পরিণত হবে । সবশেষে দোয়া ও শুভকামনা রইলো ।
