থার্মালটেক ও ইউসিসির ১৫ বছর উদ্যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

গেমিং পিসি কমপোনেন্ট জগতের বিশ্বখ্যাত ব্রান্ড থার্মালটেকের সঙ্গে দেশের স্বনাম ধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি তাদের ১৫ বছর ব্যাবসায়িক সম্পর্ক উদ্যাপন করছে। Thermaltake 15 Years in Bangladesh শিরোনামে নানামুখী আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহ জুড়ে। এই আয়োজনের অংশ হিসেবে আজ থেকে তিন দিনব্যাপী রোড শো শুরু হয়েছে মালটিপ্ল্যান সি.টি কম্পিউটার মার্কেটে। রোড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উত্সব শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন BCS-এর সাবেক সভাপতি সুব্রত সরকার ইউসিসির পোডাক্ট ম্যানেজমেন্ট হেড জায়নুস সালেকীন ফাহাদ, সিনিয়র এ জি এম মি. শাহীন মোল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণ। উল্লেখ্য তিন দিনব্যাপী এই রোড শোতে থার্মালটেক ব্রান্ডের বিভিন্ন পণ্যসহ আকর্ষণীয় একটি হাই কনফিগার্ড পিসি সল্যুশন প্রদর্শন করা হয়েছে। যেখানে রয়েছে থার্মালটেক ব্রান্ডের গেমিং চেয়ার, গেমিং টেবিলসহ হাই পারফরমেন্স গেমিং পিসির অল কম্পোনেন্ট। রোড শোতে ওয়াটার কুলিং ম্যানেজমেন্ট ট্রেইনিং, কুইজ টাইম, স্পট গেমিংসহ নানা গিভওয়ের আয়োজন রাখা হয়েছে আয়োজনে আগত দর্শনার্থীদের জন্য। রোড শোয়ের সমাপনী অনুষ্ঠান হবে শনিবার সন্ধ্যায়।