যে গেমগুলো শিশুদের উপযোগী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

মাহবুব শরীফ

 

শিশুরা সাধারণত গেম প্রিয়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর প্রতি শিশুদের আলাদা দূর্বলতা লক্ষ্যনীয়। অনেক সময় প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুরা ভালো গেম কন্ট্রোল করতে পারে। আমাদের এবারে আয়োজন এমন কয়েকটি গেম ও অ্যাপ নিয়ে যা শিশুদের প্রিয় ও তাদের বুদ্ধি বিকাশ সহায়তা করছে।

থিংকরোলস : কিংস অ্যান্ড কুইনস  (THINKROLLS: KINGS & QUEENS)

বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এতো এগিয়েছে যে এখন গেমিং এর মাধ্য বিভিন্ন উপলব্ধি অনুমান করা যায় যা বাস্তবের মতোই। থিংকরোল : কিংস অ্যান্ড কুইনস এমনই একটি গেম যা শিশুদেরকে বিশেষভাবে আকর্ষণ করে। গেমটির মাধ্যমে নায়ক বিভিন্ন প্রতিকূলতা জয় করে বহু মানুষকে সঠিক পথ দেখাতে সক্ষম হয়।

ইন্ডলেস অ্যালফাবেট (ENDLESS ALPHABET)

ইন্ডলেস অ্যালফাবেট একটি শিক্ষামূলক গেম। যদি আপনি শিশুদের নিয়ে ভেবে থাকেন তাহলে তাদের জন্য কিছু কাঠের তৈরি পাজল নিয়ে অবশ্যই ভাবছেন, যে পাজলগুলোতে বিভিন্ন অক্ষর দেখতে পাওয়া যায়। আপনি যদি এমনটি হয়ে থাকেন তাহলে আপনার কাছে এমন কয়েকটি অক্ষর থাকবেই। এই বিষয়টিও শিশুদের জন্য খুব উপযোগী যা শিশুদের প্রভাবিত করে। এই অ্যাপটিতে বিভিন্ন দৃশ্য অক্ষর দিয়ে সাজানো রয়েছে এবং প্রতিটি অক্ষরের সঙ্গে যুক্ত রয়েছে সুপার অ্যানিমেশনের।

সাগো মিনি ফ্রেন্ডস (SAGO MINI FRIENDS)

সাগো বাচ্চাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন । এই অ্যাপ্লিকেশনের মিনি ভার্সনটা বেশ জনপ্রিয় হয়েছে ইতোমধ্যে। এটিতে নিজের পছন্দ অনুযায়ী চরিত্র পছন্দ করা যায়। এগির মাধ্যমে শুধু শিশুরাই নয় অনেকেই ঘরের বাইরে বসেও সময় পার করার জন্য এই গেমটি খেলছে। অধিকাংশ বাচ্চাদের জন্য এটি একটি সহজ গেম।  

পিক-এ- জু (PEEK-A-ZOO)

এই গেমটি কার্টুন প্রাণীদের নিয়ে। কিন্তু এটিকে একটি গভীর অনুভূতি সম্পন্ন একটি গেমও বলা যেতে পারে। কার্টুন এই গেমটির মাধ্যমে বিভিন্ন বন্যপ্রাণীকে চেনা যায়। এটি দিয়ে শিশুরা চিড়িয়াখানাতে না গিয়েও বিভিন্ন বন্যপ্রাণী চিনতে পরবে। 

রেসিং ফেভার  (Racing Fever)

বর্তমান সময়ে কার রেসিং গেমগুলো শিশুদের কাছে দারুন জনপ্রিয়। কারণ অন্যান গেমের তুলনায় এই গেমগুলো খেলা অনেকটা সহজ। আর এই গেমটিও সেই সব গেমের মধ্যে অন্যতম। এই গেমটা খেলা বাচ্চাদের জন্য খুবই সহজ। গেমটির কাজ হলো শুধু গাড়ির নিয়ন্ত্রণ রাখা, আর তা করা যাবে মোবাইল রোটেশনের োধ্যেমেই।

গোকিডস (GoKids)

এই গেমটি একটি সুন্দর গেম আর সাথে সাথে শিক্ষণীয়ও বটে। ছোটদের জন্য মোবাইল গেম এর তালিকায় এটি অনন্য। এই গেমটিতে এমন কিছু ফিচার যোগ করেছেন  যা থেকে আপনার শিশুকে খেলার সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে।

কিডস ডুডল (Kids Doodle)

কিডস ডুডল কোন টেকনিক্যাল গেমস নয়। এটা অনেকটা আপনার বাবুর ড্রয়িং খাতার মতো। এখানে বিভিন্ন কালারের সাথে একটি ড্রয়িং প্যাড দেয়া আছে। যেটা আপনার বাবুকে খেলার ছলে ড্রয়িং শিখাতে দারুন কাজে লাগবে।

আউটফিট সেভেন গেমস (Outfit7 Games)

এটি একটি কথা বলা গেম। বিভিন্ন জনপ্রিয় গেমস গুলোর মধ্যে এই গেমটি অন্যতম। গেমটি আপনার বাবুর সাথে কথা বলবে। অর্থাত্ বাবু যা বলবে গেমটি তাই রিপিট করবে। এই টাইপের গেমগুলো বাবুরা খুব পছন্দ করে। এটা দিয়ে আপনার বাবুর একাকীত্ব দূর করতে পারবেন সহজেই।

মাই হর্স (My Horse )

মাই হর্স একটি রাইডিং গেম। এটা খেলা বাচ্চাদের জন্য অনেক সহজ, কারণ গেমটি খেলার সময় শুধু এর ঘোড়াটাকে পরিচালনা করতে হবে। গেমটিতে অনেক গুলো ক্যারেক্টার দেয়া আছে, তার মধ্যে থেকে নিজের একটি নির্বাচন করে ঘোড়ায় চড়তে হবে, তারপর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে।

অ্যাংরি বার্ডস (Angry Birds)

যারাই মোবাইল গেম খেলে থাকেন,  প্রায় তাদের সবার কাছেই এই গেমটা পরিচিত। অ্যাংরি বার্ডস এমন একটি মজার গেম, যেটা ছোট বড় সবাই খেলে থাকে। এই গেমে কোন অ্যাকশন নেই, তারপরেও গেমটা অনেক জনপ্রিয়। গেমটিতে চ্যালেঞ্জ হলো উড়ে যাইয়া পাখি ঢিল মেরে ফেলে দেওয়া।

ফ্রুট নিনজা  (Fruit Ninja)

ফ্রুট নিনজা গেমটি শিশুদের মাঝে দারুন জনপ্রিয় একটি গেম। কারণ, গেমটি হলো ফলের খেলা। এখানে কাজ হলো ফল গুলো ব্লেড দিয়ে কাটা। গেমটিতে বিভিন্ন রকমের ফল উপরে লাফিয়ে উঠতে থাকবে এবং সেগুলোর উপর আঙুল দিয়ে টান দিলেই কেটে যাবে।