বিয়ে নিয়ে সকল নাটকীয়তার পর অবশেষে শ্বশুরবাড়িতে এলেন সৃজিত মুখার্জি। মিথিলার বাসা থেকেও জামাই বরণের বিশাল আয়োজন করে রাখেন। সেই ছবি টুইটারে পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভুরিভোজ। ঝিরিঝিরি আলু ভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।’
ছবিতে মিথিলার বড় বোনের স্বামী অভিনেতা ইরেশ যাকের ও সৃজিত
০০০০০০০০০০
মুক্তি পেল সালমান খানের ‘দাবাং থ্রি’। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর সিনেমাটির প্রচারণায় অংশ নিতে হায়দ্রাবাদ যান সালমান। সেখানে তেলেগু ভার্সনের প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে সালমানের আমন্ত্রণে ছুটে আসেন দক্ষিণের অভিনেতা রাম চরণ ও ভেঙ্কটেশ দাগুবতি
