মুরাদনগরে গাঁজাসহ আটক ২

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে ১২ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঙ্গরা বাজারের ঈদগাঁ সামনের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যানবাহনে তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো নওগাঁ জেলার সাপাহার থানার গোপালপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে ইমন (২১) এবং সিএনজিচালক বাঙ্গরা বাজার থানার হাটাশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজীব (২২)। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।