কালভার্ট ভেঙে যাতায়াত ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৬

পাঠানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সড়কের কালভার্টটি ভেঙে যাওয়ায় পোগলা ইউনিয়নের পাঠানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় বর্ষাকালে।

জানা গেছে, সড়কটি বর্ষাকালে পানিতে তালিয়ে যেত। পরবর্তী সময়ে বিদ্যালয়ে চলাচলের জন্য এলজিডি বাঁধ নির্মাণ করার সময় কালভার্টও নির্মাণ করে দেয়। কিন্তু কালভার্টটির একটি অংশ এবং বেড়িবাঁধের বড়ো অংশ ভেঙে যাওয়ায় এই সড়কটি আর কোনো কাজে আসছে না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে বিদ্যালয়ে যেতে পারে না। বর্তমানে কালভার্টটি নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে পোগলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বেড়িবাঁধসহ কালভার্টটি নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই বাঁধ এবং কালভার্ট নির্মাণ         করা হবে।