রংপুরে যুবককে কুপিয়ে হত্যায় আটক ৬

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় মনারুল(২৫) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ আটকের কথা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক যুবক মনারুলকে বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে যায় এক যুবক। এরপর মুন্সিপাড়ার দোলাপাড়া নামক স্থানে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এলাকাবাসি খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মনারুলের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেড হাউজে নিয়ে যায়।

এ ব্যাপারে নিহত মনারুলের বড়ো ভাই আনোয়ারুল ইসলাম জানান তার ভাই দর্জির কাজ করে। খবর পেয়ে তারা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার ভাইয়ের লাশ দেখতে পান। নিহত মনারুলের বাড়ি নগরীর মুন্সিপাড়া মহল্লায় তার বাবার নাম আশেক আলী ।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।