কালিয়াকৈরে দুই দিন ব্যাপী বই মেলা শেষ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী বই মেলা আজ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান। ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আহাদ আলী, মুক্তিযোদ্ধা মো. জামির উদ্দিন সিকদার, নাহিদ ইসলাম প্রমুখ।