আগুন পোহাতে গিয়ে দগ্ধ আট

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বাসহ আট জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচ জন নারী ও এক শিশু রয়েছে। গত ৪৮ ঘণ্টায় এসব অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। আহতরা রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি আছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিত্সক ডা. সোহানুর রহমান শুভ জানান, অগ্নিদগ্ধদের মধ্যে রংপুরের  চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন এবং দিনাজপুরের একজন। অগ্নিদগ্ধরা হলেন: ফরিদা বেগম, রোকেয়া বেগম, শামসুন্নাহার, আলেমা বেগম, নুরনাহার, হালিমা খাতুন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এম এ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত আট জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।