গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শুক্রবার বিকালে ৫৬০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো—চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নয়ন (২৬) ও আকন্দ বাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে স্বপন হোসেন (১৮)। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে।
