মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে শালিখার হরিশপুর গ্রামের ফটকি নদীর তীর থেকে অন্তর শেখ (২২) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। সে শালিখার দেশমুখপাড়া গ্রামের তাইজেল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের কিছুটা দূরে তার ইজিবাইক পাওয়া গেছে। তবে হত্যার কোনো কারণ জানা যায়নি।
শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাটিয়েছে। পুলিশী তদন্ত চলছে।
