নাটোর প্রতিনিধি
আজ নাটোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নাটোরে মিত্রবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল লক্ষণ সিং ও ব্রিগেডিয়ার পানুর কাছে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর শাহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ আত্মসমর্পণের মধ্য দিয়ে নাটোরে পাকিস্তান হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। নাটোরে আত্মসমর্পণকারী পাকবাহিনীর মধ্যে ছিল প্রায় ১৪১ জন অফিসার, ১১৮ জন জেসিও, ৫ হাজার ৪৫০ সিপাহি ও ১ হাজার ৮৫৬ জন প্যারামিলিশিয়া। হানাদারমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা দলে দলে মিছিল নিয়ে নাটোর শহরে প্রবেশ করতে থাকে।
