মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক বসতঘর

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

 মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের উত্তর পাড়ায় আমিন শরিফের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আমিন শরিফ ইত্তেফাককে জানান, অগ্নিকাণ্ডে পুড়ে ঘরের সবকিছু ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ইত্তেফাককে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।