ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে পিএসজি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৬

অরলিন্সকে ২-১ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি। দলের হয়ে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি একটি ও ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবি অন্য গোলটি করেন। অন্যদিকে অরলিন্সের হয়ে একটি গোল করেন সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপি। 

 

মঙ্গলবার রাতে অরলিন্সের মাঠে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। ম্যাচের ৪১তম মিনিটে আর্জেন্টাইন তারকা দি মারিয়ার কাছ থেকে পাওয়া বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। 

আরো পড়ুন : রিয়াল-বার্সার সামনে সহজ প্রতিপক্ষ

ম্যাচের ৬৯তম মিনিটে সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপির গোলে সমতায় ফেরে অরলিন্স। কিন্তু ৮১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

 

 

ইত্তেফাক/ইউবি