রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

মুক্তিযোদ্ধা আতাউর রহমান

কুলাউড়া উপজেলার সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা (৬৮) ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভোগার পর গত বৃহস্পতিবার কুলাউড়া শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বাদ এশা মরহুমের জানাজা কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোকবার্তা প্রদান করেছেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, কুলাউড়ার সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ।