দূষণ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

আলী এরশাদ

 

নীরব ঘাতক শব্দদূষণ

শ্রবণশক্তি কাড়ছে,

দিনে দিনে এই দূষণের

মাত্রা শুধু বাড়ছে।

হর্ন বাজিয়ে গাড়িগুলো

যেমন খুশি চলছে,

নেই প্রতিকার সবাই শুধু

ক্ষতির কথা বলছে।

 

ধোঁয়ায় করে বায়ুদূষণ

হয় পরিবেশ নষ্ট,

মানুষ এবং প্রাণী কুলের

বাড়ছে তাতে কষ্ট।

 

পানিদূষণ হচ্ছে বিধায়

নদীগুলো মরছে,

ডাক্তারে কয় এই কারণেই

নানান রোগে ধরছে।