মুহম্মদ আনিসুল হক
২১ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৩ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৮। শুভ বার :শনি ও বৃহস্পতি। শুভ রত্ন :নীলা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সুসম্পর্ক বজায় রাখুন। সকলের সঙ্গে বিনয়ী ব্যবহার করার চেষ্টা করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মায়ের শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে যানবাহন ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। নিজস্ব পরিমণ্ডলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের অনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না।
