জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম আওয়ামী লীগের কাউন্সিলে নির্বাচিত দলের নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরো পড়ুন : ফ্লেচার-চার্লসের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের প্রথম জয়
শনিবার এক শুভেচ্ছাবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তার সংগ্রামী ঐতিহ্য ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেবে এবং বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার রয়েছে সেই লক্ষ্যে কাজ করবে।
ইত্তেফাক/ইউবি
